মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে নিহত প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের পরিবারের হাতে পাচঁ লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পাচঁ লক্ষ টাকার চেক রায়গঞ্জের সুদরর্শনপুর এলাকায় অবস্থিত রাজকুমার রায়ের বাড়িতে গিয়ে জেলা প্রশাসনের আধিকারিকেরা তাঁর স্ত্রী অর্পিতা বর্মনের হাতে তুলে দেন। পাশাপাশি রাজ্য সরকার তাদের পাশে সবসময়ের জন্য আছে এবং থাকবে এই আশ্বাস দেন অতিরিক্ত জেলা শাসক শুভেন্দু মন্ডল। এদিন উপস্থিত ছিলেন করণদিঘি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সইদুল রহমান।
এবিষয়ে আর্থিক সাহায্য পেয়ে স্ত্রী অর্পিতা বর্মন জানান, মুখ্যমন্ত্রী নিজে ফোন করে তাঁর সাথে কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনি সন্তুষ্ট। অর্পিতা দেবী আরও বলেন, মুখ্যমন্ত্রীর কাছে সরকারি চাকরির দাবী করেছেন তিনি। এদিকে অতিরিক্ত জেলাশাসক শুভেন্দু মন্ডলের হাত থেকে চেক নেওয়ার পর তাঁর কাছেও সরকারি চাকরির দাবী জানিয়েছেন এবং মহকুমা শাসক নিগ্রহের ঘটনায় দুই শিক্ষকের মুক্তির দাবী জানান তিনি।
এদিকে রাজকুমার রায়ের করনদিঘি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সইদুল রহমান জানান, ওই দিনের ঘটনায় এসডিও কিছুটা হলেও দায়ী। তিনি শিক্ষকদের আন্দোলনের মাঝেয় তদন্ত চলা কালীন কি করে এই ঘটনাকে দুর্ঘটনা বলেন। যার কারনে আন্দোলনরত শিক্ষকরা নিজেদের ধৈর্য রাখতে পারেননি। তবে এই ঘটনায় রাজ্য সরকার যে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে তাদের দাঙ্গা আইনের কেস দিয়েছে যা মানা যায়না। সেই সঙ্গে তিনি এই ঘটনায় সঠিক ভাবে রাজকুমারের রায়ের মৃত্যুর তদন্ত হোক তাঁর দাবী জানান।
অপরদিকে, অতিরিক্ত জেলা শাসক শুভেন্দু মন্ডল জানান, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে জেলা শাসকের নির্দেশ অনুসারে নিহত রাজকুমার রায়ের স্ত্রী অর্পিতা বর্মনকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে। অর্পিতা দেবীর দাবী দুটি জেলা শাসককে জানাবেন বলে তিনি আশ্বাস দেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/42OE0AKZk-4